শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে চাকুরী জাতীয়করণের দাবীতে বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ মার্চ, ২০২৩

“ বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন, করতে হবে জাতীয়করণ” স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষক -কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। কেন্দ্র কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ শিক্ষক সমিতি, আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে রবিবার ( ২০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন পাকা সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করেন মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ। দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সঞ্চালনায় শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবী তুলে বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক পইম উদ্দীন আহম্মেদ, প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ,পরিমল চন্দ্র চট্টোপাধ্যায়, আবুল হোসেন, আয়ুব আলী, সহকারী শিক্ষক সাহিদুল জব্বার শাহীন, আমিনুল ইসলাম, জিল্লুর হোসেন সরকার, সহিদুল ইসলাম, সহকারী মৌলভী শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ। মনববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।