কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাধীন গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে ৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ মার্চ) সোমবার সকাল ১০ ঘটিকার সময় এই প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল হাসান বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
মশাল প্রজ্জলনে ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও শাহেদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ মাহবুবুল হক। বিশেষ অতিথি হিসাবে ছিলেন হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এম.কম, হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নূরু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ হালিম, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন ও সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হাসিম সবুজ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, শাহেদল ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি মোঃ আরিফুজ্জামান আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, শাহেদল ইউনিয়ন শাখা আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ আবু বাক্কার ছিদ্দিক, টিএন্ডটি বোর্ড সুপারিন্টেনডেন্ট (অব.) মোঃ বজলুর রহমান, শাহেদল ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ দিদারুল হক রাসেল। এছাড়াও অতিথি হিসাবে ম্যানেজিং কমিটির সাবেক সদস্যবৃন্দ, শাহেদল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও গলাচিপা বাজার বণিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসের কার্যক্রমে ছিল অতিথিবৃন্দের আসন গ্রহণ, পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ, প্রধান অতিথি কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, প্রধান শিক্ষক কর্তৃক স্বাগত বক্তব্য, প্রধান অতিথি কর্তৃক খেলার শুভ উদ্বোধন, প্রতিযোগীদের কুচকাওয়াজ ও সালাম প্রদান, মশাল প্রজ্জ্বলন ও শপথ গ্রহণ, সমাপনীতে সভাপতি কর্তৃক ধন্যবাদ জ্ঞাপন ও সমাপ্তি ঘোষণা।
ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কামরুল হাসান বাদল, শিক্ষক প্রতিনিধি মোঃ আবদুল মোমেন, মোঃ মাহবুবুর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নারগীস পারভীন, তাহমিনা আক্তার, অভিভাবক সদস্য গোলাপ মিয়া, মোঃ গোলাপ মিয়া, মোঃ ফরিদ মিয়া, শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ও সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম খান।
ক্রীড়া পরিচালনায় ছিলেন সিনিয়র শিক্ষক শরীর চর্চা আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুক রহিম, অজিত কুমার মোদক, মোঃ মাহবুবুর রহমান ও নারগীস পারভীন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ তফাজ্জল হোসেন, আয়েশা ছিদ্দিকা, শাহানারা ইয়াছমিন, মোঃ আবদুল মোমেন, সহকারী শিক্ষক নিলুফার ইয়াসমিন চন্দন। সহযোগিতায় ছিলেন মোঃ আমিনুল হক, মোঃ রুকুন উদ্দিম, মোঃ লুৎফুর রহমান। অনুষ্ঠান সমন্বয়ে ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম খান প্রমুখ।
সভাপতির সমাপনী বক্তব্য ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার পূর্বে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।