শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে মত বিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ মার্চ, ২০২৩

মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ ধাপের ১ম পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে একটি মত বিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উক্ত মত বিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন’ সভাপতিত্বে সহকারি কমিশনার ভূমি শারমিন জাহান নুলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার, জনস্বাস্থ্য উপ সহকারি প্রকৌশলী গাফফার হোসেন এর উপস্থিতিতে এসময় সাপাহার প্রেসক্লাব এর সকল সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন লিখিতভাবে জানিয়েছে, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ ২ প্রকল্পের উদ্যোগ ও তত্ত্বাবধানে সারাদেশে জমি ও ঘর নেই (ক শ্রেণীর ভূমিহীন পরিবার ) এমন পরিবারকে ২ শতক জমি ও গৃহ প্রদানপূর্বক এই পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উপকারভোগী নির্বাচন, নির্বাচিত উপকারভোগীদের মাঝে খাস জমি বন্দোবস্ত এবং ঘরের গুণগত মান নিশ্চিত করে ইতিমধ্যে সারা দেশে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের গৃহ প্রদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২২ মার্চ সারাদেশে ৪৯,৪২৭ টি বাড়ি উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারা দেশে প্রথম পর্যায়ে ৬৯,৯০৪ টি ও দ্বিতীয় পর্যায়ে ৫৩,৩৪০ টি তৃতীয় পর্যায়ে২৬.২২৯ টি সহ মোট ১,৮২,৩৭৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই হিসেবে পেয়েছেন ২ শতক জমি ও একটি সেমিপাকা ঘর।

ইতিমধ্যে এ উপজেলায় প্রথম পর্যায়ে ১২০ ও দ্বিতীয় পর্যায়ে ৬০ কি তৃতীয় পর্যায়ে ৫৫ টি মোট ২৩৫ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে। এ পর্যায়ে অর্থাৎ চতুর্থ পর্যায়ে ৯৬ গৃহ নির্মাণ করা হয়েছে। এ পর্যায়ের ৯৬ টি বাড়ির মধ্যে নিশ্চিন্তপুর ভেড়াগুড়ি ৩২ ভূমি অফিসের নিকট তিন টক নিশ্চিন্তপুর ১৫ লালচান্দা ৩৬ রসুলপুর ১০ টি বাড়ি।
পরবর্তীতে আরো ৮১টি বাড়ি নির্মাণের কাজ চলমান রয়েছে।

জেলায় প্রথম পর্যায়ে ১০৫৬ ও দ্বিতীয় পর্যায়ে ৫০২ টি তৃতীয় পর্যায়ে ৭৩৭ সহ মোট ২২৯৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে। সাপাহার উপজেলা মাননীয় প্রধানমন্ত্রী এই মহতী উদ্যোগকে সফল করার ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি, বিভাগীয় কমিশনার রাজশাহী, জেলা প্রশাসক নওগাঁ, উপজেলা প্রশাসন, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা বিন্দু, বিভিন্ন দপ্তর।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।