কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন শৈলজানী আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান দোয়া ও মাহফিল-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৯ মার্চ) রবিবার সকাল ১১ ঘটিকায় মাদ্রাসার হল রুমে ৮৫জন পরীক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা ক্বারি আব্দুল করিম।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আছাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহ-অধ্যাপক আরবি মাওলানা আসাদুজ্জামান, আরবি প্রভাষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম ও মাওলানা মোঃ আবু বকর ছিদ্দিক, ইংরেজি প্রভাষক শান্তা সরকার, বাংলা প্রভাষক মোছাঃ খাদিজা খাতুন, রাষ্ট্র বিজ্ঞান শিক্ষক শিরিন সুলতানা, আরবি প্রভাষক মাওলানা মোঃ খলিলুর রহমান, ইবতেদায়ি প্রধান মাওলানা আব্দুল জব্বার, সিনিয়র শিক্ষক গণিত মোহাম্মদ হুমায়ুন কবির, সামাজিক বিজ্ঞান শিক্ষক রহমত উল্লাহ আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষক মোঃ আব্দুল কাইয়্যুম।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ জিল্লুর রহমান, কৃষি শিক্ষক মুঞ্জিল শিকদার, বাংলা শিক্ষক কাজী মিনহাজ উদ্দিন, এবতেদায়ি শিক্ষক মাওলানা সাখাওয়াত হোসেন, এবিএম আব্দুস সবুর ও মাহমুদা খাতুন, শরীর চর্চা শিক্ষক আল আমিন, অফিস সহকারী ইকবাল হোসেন, অফিস সহায়ক আল আমিন ও কাজল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিগণ বলেন, লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন। কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাদঁ, নক্ষত্র, নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে, পৃথিবীর মানুষ আজ জ্ঞান বিজ্ঞান দিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিস্কার করেছে, আগামীতে আরো এগিয়ে যাবে।
তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভাল ভাবে পড়ালেখা করে পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হবে। সময় খুবই মূল্যবান, অযথা সময় নষ্ট করার মত সময় এখন নাই। যে যত বেশী সময়ের মূল্য দিয়ে সময়কে লেখা পড়ায় জ্ঞান আহরণের কাজে ব্যয় করবে, সে ততবেশী জীবনে উন্নতি সাধন করতে পারবে।
বক্তারা আরও বলেন, আজকের শিক্ষিত জনগোষ্ঠী আগামী দিনের দেশের কর্ণধার। একটি শিক্ষিত জাতি কখনো পিছিয়ে থাকে না। শিক্ষায় জাতির মেরুদণ্ড। একজন জ্ঞানী বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দিলে আমি একটি শিক্ষিত জাতি উপহার দিবো। তাই আমাদের ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। ইসলামের প্রকৃত জ্ঞানের বাণী সমাজে প্রচার করে সমাজ তথা দেশ থেকে জঙ্গীবাদ, সন্ত্রাস দুর করতে হবে
বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিষ্ঠানে একটি ওয়ারড্রব ও প্রতিষ্ঠাতা সভাপতিকে জামা উপহার দেওয়া হয়। এছাড়াও ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফাইল, স্কেল, পেন্সিল ও কলম বিতরণ করা হয়।