শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

কৈমারী দাখিল মাদ্রাসায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ মার্চ, ২০২৩

কৈমারী দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় মাদ্রাসার ক‍্যাম্পাসে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:সাদেকুল ছিদ্দিক (সাদেক)চেয়ারম‍্যান,১১ নং কৈমারী মডেল ইউনিয়ন পরিষদ,জলঢাকা। কৈমারী দাখিল মাদ্রাসার সুপার জনাব মাও:হাফেজ মো:আব্দুস সবুর  এর সভাপতিত্বে ও রিফাতুল ইসলাম বনিক এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব মো:সাইফুল ইসলাম( আহব্বায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ,কৈমারী ইউনিয়ন পরিষদ)।

প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন :জনাব মাওলানা মোঃখাইরুল ইসলাম(সাবেক,অধ্যক্ষ, কৈমারী দাখিল মাদ্রাসা)।অন্যাদের মধ্যে বক্তাব্য রাখেন,জনাব বেলাল আবেদিন(সহকারী শিক্ষক,কৈমারী দাখিল মাদ্রাসা)।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, লেখা-পড়ার পাশা-পাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন, কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাদঁ, নক্ষত্র, নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে, পৃথিবীর মানুষ আজ জ্ঞান বিজ্ঞান দিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিস্কার করেছে,আগামীতে আরো এগিয়ে যাবে।

বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্যোশ্যে বলেন,প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভাল ভাবে পড়ালেখা  করে পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হবে,সময় খুবই মূল্যবান অযথা সময় নষ্ট করার মত সময় এখন নাই। যে যত বেশী সময়ের মূল্য দিয়ে সময়কে লেখা পড়ায় জ্ঞান আহরনের কাজে ব্যয় করবে,সে ততবেশী জীবনে উন্নতি সাধন করতে পারবে। অন্যান্য বক্তারা বলেন, আজকের শিক্ষিত জনগোষ্ঠী আগামী দিনের দেশের কর্ণধার,একটি শিক্ষিত জাতি কখনো পিছিয়ে থাকে না,শিক্ষায় জাতির মেরু দন্ড,জ্ঞানী বলেছেন, আমাকে একটি মা দিলে আমি একটি শিক্ষিত জাতি উপহার দিবো। তাই আমাদের ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে,ইসলামের প্রকৃত জ্ঞানের বাণী সমাজে প্রচার করে সমাজ তথা দেশ থেকে জঙ্গীবাদ,সন্ত্রাস দুর করতে হবে। পরে সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।