শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির রমজানকাঠি কলেজের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য আনোয়ার হোসেন আনুর রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ মার্চ, ২০২৩

ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের ব্যবস্থাপনা কমিটির শিক্ষানুরাগী সদস্য বীর মুক্তিযোদ্ধা এড.আনোয়ার হোসেন আনু’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় কলেজের অধ্যক্ষের কার্যালয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের শিক্ষক মো: আ: কাদের হাওলাদার। এসময় উপস্তিত ছিলেন কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডল, বিএম শিক্ষাক্রমের বিভাগীয় প্রধান রিয়াজুল ইসলাম বাচ্চু, ভোকেশনাল শিক্ষাক্রমের বিভাগীয় প্রধান মো: সাইদুল ইসলাম, সিনিয়র প্রশিক্ষক মো: মনিরুল ইসলাম, প্রভাষক সঞ্চয় কুমার দাস, শিক্ষক মাইনুদ্দিন রমিজ, শেখর চন্দ্র, অফিস সহকারী মোসা: পপি আক্তারসহ শিক্ষার্থীবৃন্দ।
এড. আনোয়ার হোসেন আনু হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা স্কোয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। অপারেশন করে তার হার্টে রিং বসানো হয়েছে।  তিনি ঝালকাঠিবাসীসহ সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
এড. আনোয়ার হোসেন আনু ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সভাপতি, ঝালকাঠি রেড ক্রিসেন্ট এর কর্মকর্তা, সমাজসেবক ও সজ্জনব্যক্তি হিসেবে ঝালকাঠিতে অনেক সুনাম রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।