শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

বিলছড়ি হেব্রোন মিশনে আগাপের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত 

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ মার্চ, ২০২৩
লামার পার্শ্ববর্তী বিলছড়ি হেব্রোন মিশনে আগাপের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। (শুক্রবার ১৭ মার্চ,২৩ ইং) আগাপের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুরুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে আরও অন্যান্যদের মধ্যে অংশ নেন আগাপে বোর্ডের ভাইস চেয়ারম্যান মহেন্দ্র ত্রিপুরা, ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ শফিকুর রহমান শফি, বিটিএবিসি ট্রেজারার  সুভাষ ত্রিপুরা ও লোকাল সেন্টার কমিটিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মনতাজন ত্রিপুরা ও  সঞ্চালনায় ছিলেন প্রজেক্টের কানেক্ট অপারেটর মি, প্রশান্ত ত্রিপুরা।
 মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প এর শিশ ও অভিভাবক বিলছড়ি, বিডি এর ০৫০২, বাস্তবায়নে আগাপে, বান্দরবান পার্বত্য জেলা।
সারাদিন ব্যাপী অনুষ্ঠানসুচিতে ছিল চিত্রাঙ্কন, ক্রীড়া, সাংস্কৃতিক, ছড়া আবৃত্তি প্রতিযোগিতা, জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন, আলোচনা সভা ও পুরষ্কার এবং ১৭৫জন শিশুদের মাঝে  হরলিক্স বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।