শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

র‌্যাবের গুলিতে সাধারণ নাগরিকের মৃত্যুতে নতুনধারার উদ্বেগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ মার্চ, ২০২৩
সোনারগায়ে র‌্যাবের গুলিতে সাধারণ নাগরিকের মৃত্যুতে উদ্বেগ ও বিচার দাবি করে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ১৮ মার্চ প্রেরিত বিজ্ঞপ্তিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, দিনেশ চন্দ্র সাহা, ফজলুল হক চৌধুরী, রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ বলেন, নির্মম মৃত্যু কোন মানুষেরই কাম্য নয়; অথচ কথায় কথায় আমাদের র‌্যাব-পুলিশসহ বিভিন্ন বাহিনী নির্মম মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ছাত্র-যুব-জনতার একটি বড় অংশকে। বাংলাদেশের মানুষ সিনহা হত্যাকাণ্ডর পর এত আন্দোলন-সংগ্রাম-প্রতিবাদ করলেও আমাদের পুলিশ-প্রশাসন নির্মমতা বন্ধ করেনি। যার কারণে নিষিদ্ধর ঘোষণা আসে আমেরিকা থেকে; এমন নিষিদ্ধর ঘোষণা একটি দেশের জন্য, নাগরিকদের জন্য লজ্জাজনক।
বিবৃতিতে মোমিন মেহেদী দেশের চলমান ক্ষমতার অপব্যবহার বন্ধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবসহ সকল আমলা-কর্মকর্তা-কর্মচারিদের প্রতি আহবান জানিয়ে বলেন, নতুন প্রজন্ম আর কোন অন্যায়-অপরাধ-দুর্নীতি সহ্য যেমন করবে না, তেমনি নির্মম ক্রসফায়ার-মিথ্যে মামলাও সহ্য করবে না। যদি সোনাগাঁও উপজেলায় র‌্যাবের গুলিতে নিহত ৬৫ বছরের আবুল কাশেম হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেয়া হয়; তাহলে লাগাতার কর্মসূচি দেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।