শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে রাজঘাট পশ্চিম পাড়া হুসাইন (রাঃ) মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিং এর বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ মার্চ, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট পশ্চিম পাড়া হুসাইন (রাঃ) মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিং এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭মার্চ) সন্ধ্যা ৭টার সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট রাজনৈতিক ও সমাজ সেবক ফারাজী মাসুদুর রহমান টিটো, ঐ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পীরজাদা মোস্তফা কামাল, সভা সঞ্চালনা করেন অভয়নগর উপজেলা কৃষক লীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষক ও সমাজ সেবক কাজী রবিউল ইসলাম, অত্র মাদ্রাসার প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক কাজী গ্রাম ডাক্তার হুসাইন আহমাদ, সাংবাদিক মোঃ কামাল হোসেন, সমাজ সেবক কবির হোসেন, আলহাজ্ব মনিরুজ্জামান, এম ফজলুর রহমান, দ্বীন হুসাইন, মোঃ সবুর, নূর ইসলাম প্রমুখ। অনুষ্ঠিত বার্ষিক সভায় মাদ্রাসা ও এতিমখানা  লিল্লাহ বোডিং এর অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে সার্বিক দিকনির্দেশনা মুল্যক আলোচনা ও পবিত্র রমজান মাসের ফজিলত নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। পরে সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন, কাজী গ্রাম ডাঃ হুসাইন আহমাদ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।