শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

“ স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন- সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসুচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। কর্মসুচি অনুযায়ী শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, দোয়ার অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কেটে বঙ্গবন্ধু ও শিশু অধিকার বিষয়ক প্রমান্যচিত্র প্রদর্শন করা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শায়ল সাঈদ তন্বী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম এবং শিশু বক্তা মুসফিকা রেজা ও নিশাদ তানজুম প্রমুখ বক্তব্য রাখেন। পরে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন করেন। এছাড়াও উপজেলা মডেল মসজিদ সহ বিভিন্ন মসজিদে এ উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।