শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে তারুণ্য ২৪ এর সাংবাদিক মো.রিফাত এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
দেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত অনলাইন গণমাধ্যম তারুণ্য ২৪ এর উপজেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর উপজেলা ইউনিট ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.রিফাত মিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ মার্চ) বাদ জুম’আ দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদে তারুণ্য ২৪ এর পক্ষে সিনিয়র স্টাফ রিপোর্টার ডা.এম.এ.মান্নানের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া পরিচালনা করেন দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুল হাদী।
বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অধ্যাপক এম.এ.সালাম,অধ্যাপক মোহম্মদ আলী আকতার,মুফতি বিল্লাল হোসেন,অব.সরকারি চাকুরীজিবী আহাম্মদ হোসেন,স্কুল শিক্ষক মো.নজরুল ইসলাম,ব্যবসায়ী নেতা মো.সাবান বেপারী  প্রমূখ।
উল্লেখ্য সাংবাদিক মো.রিফাত প্রায় দুই সপ্তাহ যাবত টনসিলাইটিস ও ইনফেকশনসহ শারিরীক বিভিন্ন রোগে ঢাকা একটি হাসপাতালের নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।তিনি তারুণ্য ২৪ এর পাশাপাশি জাতীয় দৈনিক সকালের সময়ের নাগরপুর উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।