শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে প্রতিপক্ষের হামলায় মাতা ফাটলো বাবা ছেলের

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
নওগাঁর সাপাহারে অসহায় একটি পরিবারের উপর বারবার হামলা মারপিট ও সম্পদ জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল। আবারো বাপ ছেলের মাথা ফাটিয়ে দিল সন্ত্রাসী কায়দায় প্রতিপক্ষ গণের লোকজন।
এ বিষয়ে ১৫ মার্চ বুধবার সাপাহার থানায় এজাহার মামলা দায়ের করেছে ভুক্তভোগী পক্ষের উপজেলার বিনোদপুর গ্রামের মৃত পান মোহাম্মাদের পুত্র আবুল হোসেন।
এজাহার ও সরজমিনে এলাকাবাসী সূত্রে জানা যায়, পরিবারটির জমি জোরপূর্বক দখল নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই মহলটি। এরই জের ধরে প্রতিপক্ষ বাহিনী গন ভিকটিমদের বারবার হাঙ্গামা মারপিট করে।
আবারো গত শনিবার বিকেল সাড়ে ৫ টার সময় বসতবাড়ির জায়গা জবর দখলের চেষ্টা করে এ সময় অসহায় পরিবারের পক্ষ থেকে বাঁধা দিতে গেলে বিনোদপুর গ্রামের মৃত আজির উদ্দিনের পুত্র আমির উদ্দিন(৫০), মৃত রহিম উদ্দিনের পুত্র কামাল হোসেন(৪৫), মৃত রিয়াজ উদ্দিন এর পুত্র লুৎফা রহমান(৬০) ও আব্দুল মজিদ(৪৫), মৃত আজির উদ্দিনের পুত্র জিল্লুর রহমান, আব্দুল হাকিম,ও আনারুল ইসলাম সহ আরো ১০ থেকে ১৫ জন বাহিনী মিলে লোহার রোড শাবল হাসুয়া ও বাঁশের লাঠি দিয়ে হাঙ্গামা চালিয়ে লোকমান ও তার ছেলে মিলন হোসেনকে মাতা ফাটিয়ে রক্তাক্ত যখন করেছে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় জনতা সাপাহার হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের অবস্থা আশঙ্কা জনক বলে জানা যায়।
থানা পুলিশ সাংবাদিকদের জানিয়েছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।