টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবাষির্কী উপলক্ষ্যে প্রতিকৃতিতে পুস্পাস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা, প্রামান্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও জিএম ফুহাদ হোসেনের পরিচালনায়, উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. ইকবাল হোসেন, শিক্ষা নবীস সহকারী পুলিশ সুপার সীমা খানম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস , মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বীথিসহ বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা।