শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

তাড়াশে আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন পালিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জে তাড়াশে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তাড়াশ দলীয় কার্যালয় থেকে একটি বণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষ করে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ আসাদুজ্জানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আব্দুল খালেক তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোক্তার হোসেন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক রবিউজ্জামান নান্নু, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সভাপতি আব্দুল হক, রেজাউল করিম, কামরুজ্জামান রাজু, সাইদুর রহমান, আবু ইউছু ঠান্ডু, আনিছুর রহমান খান, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহকারী অধ্যাপক এম আতিকুল ইসলাম বুলবুল, সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল কবির চৌধুরীর, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ার খাতুন মিনি, সাধারণ সম্পাদক সবিতা রানী টুনি, যুগ্ম সাধারণ সম্পাদক হোসনে আরা নাসরিন দোলন, শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির লিমন, মাগুড়া বিনোদ ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউর রহমান, মাগুড়া বিনোদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরশাদ আদিব, যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।