শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল বিভাগের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ বৃহস্পতিবার বিকেল চারটায় নগরীর কাটপট্টি রোডস্থ বিভাগীয় কার্যালয়ে এই সভায় প্রায় অর্ধশতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলতাফ হোসেন। প্রধান বক্তা ছিলেন সংস্থার মহাসচিব মু. কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি শাহজাহান মোল্লা, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, বরিশাল বিভাগীয় কমিটির সদস্য সচিব কাজী আল মামুন, জেলা সভাপতি এম.আর প্রিন্স, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলার নির্বাহী সদস্য মোঃ মামুন-অর-রশিদ, বরিশাল জেলা সেক্রেটারী আরিফুর রহমান খান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাসান সরদার জুয়েল প্রমুখ। সভাপতি ছিলেন বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ সমদ্দার।
এছাড়া বক্তব্য রাখেন মুলাদী উপজেলা সভাপতি নিজাম উদ্দিন, বাকেরগঞ্জ উপজেলা সভাপতি জাকির জমাদ্দার,বাংলাদেশ টুডে’র ব্যুরো চীফ জিহাদ রানা, দৈনক আজকের পরিবর্তনের জুয়েল মাহমুদ, জেলা কমিটির সহ সভাপতি আঃ সালাম,এসএ টিভির ব্যুরো চীফ মুজিব ফয়সাল, ঝালকাঠি জেলা সভাপতি এমদাদুল হক স্বপন, জেলা সেক্রেটারি রিয়াজুল ইসলাম বাচ্চু সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের নান্দনিক উপস্থাপনা করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি আলতাফ হোসেন বলেন, আমরা ভালো সাংবাদিক হওয়া যেমন জরুরী তেমনি ভালো মানুষ হওয়াও জরুরী। তাই পরিবার, সমাজ ও দেশকে ভালোবেসে পেশাগত কাজে এগিয়ে যেতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।