শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

কোটালীপাড়ায় ৩হাজার ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩হাজার ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পরিবারকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৫শ কৃষকের মাঝে ১ কেজি করে পাট বীজ ও ২২শ কৃষকের মাঝে ৫কেজি করে আউশ ধানের বীজ এবং ২০কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আ. কাদের সরদার প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, নবনির্বাচিত পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস, কৃষাণী নাজমিন খানম বক্তব্য রাখেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বলেন, খরিপ-১ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসণ কর্মসূচির আওতায় কৃষকদের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।