শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে ‘রেন্টালস’ সার্ভিস চালু করলো উবার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

সিলেটে অন-ডিম্যান্ড রেন্টাল সার্ভিস – ‘উবার রেন্টালস’ চালু করলো শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং অ্যাপ উবার। এই সার্ভিস ব্যবহার করার মাধ্যমে এখন থেকে সিলেটের যাত্রীরা একটি গাড়ি কয়েক ঘন্টার জন্য ভাড়া করতে পারবেন এবং সিলেট জেলার মধ্যে একাধিক জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন, ব্যক্তিগত গাড়ি থাকলে ঠিক যেমনটি তারা পারতেন।

যাত্রীরা এখন মিনিটের মধ্যেই রাইড রিকোয়েস্ট করতে পারবেন, যেখানে তারা আরও স্বাচ্ছন্দ্য ও সুবিধার সাথে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। রেন্টালস সার্ভিস সেডান ও বড় গাড়িতে পাওয়া যাবে যেখানে যাত্রীরা ৬০০ টাকায় ২ ঘণ্টা /২০ কিমি মূল্যমানের প্যাকেজ থেকে শুরু করে সর্বোচ্চ ১২ ঘণ্টা /১৬০ কিমি হারে বিভিন্ন প্রকারের মাল্টিপাল-আওয়ার প্যাকেজে গাড়ি বুকিং করতে পারবেন।

যেসব যাত্রীরা স্বল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে চান তাদের জন্য এই সেবাটি অনেক উপকারে আসবে। অনেক কাজের জন্য বার বার রাইড বুক দিতে হবেনা, একটি গাড়ি ভাড়া করেই তারা সব কাজ শেষ করতে পারবেন।

নতুন সার্ভিস সম্পর্কে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান আলী আরমানুর রহমান বলেন, “সিলেটের গ্রাহকদের জন্য আমাদের এই অধিক চাহিদাসম্পন্ন সার্ভিসটি চালু করতে পেরে আমরা উচ্ছ্বসিত। উবার রেন্টালস এমন একটি সেবা যা যাত্রীদের সাশ্রয়ী ভাড়ায় একটি গাড়ি কয়েক ঘন্টার জন্য ভাড়া করা এবং একাধিক জায়গায় যাওয়ার জন্য সেই গাড়িটি ব্যবহার করার সুবিধা দিবে। আমাদের পণ্যের প্রসারের মাধ্যমে মানুষের চলাচলের চাহিদানুযায়ী প্রযুক্তি দ্বারা সমর্থিত উদ্ভাবনীমূলক সমাধান দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং বাজারের চাহিদাভেদে এমন আরও পণ্য আনার চেষ্টা জারি রাখবো।”

উবার রেন্টালস-এর ব্যবহার যেকোনো উবার ট্রিপ বুকিং করার মতোই সহজ। ‘উবার রেন্টালস’ এর অপশন দেখা না গেলে, যাত্রীদের শুধুমাত্র তাদের উবার অ্যাপটি আপডেট করতে হবে।

● আপনার ট্রিপের জন্য ‘উবার রেন্টালস’ সিলেক্ট করুন
● ঘন্টাপ্রতি প্যাকেজ সিলেক্ট করুন- ২ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত পছন্দ করা যাবে
● ‘কনফার্ম উবার রেন্টালস’-এ ট্যাপ করে রাইড রিকোয়েস্ট করুন
● আপনার প্ল্যানানুযায়ী রাইড চলাকালীন ডেস্টিনেশন যুক্ত/রিমুভ করুন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।