শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানে তিন উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ মার্চ, ২০২৩
বান্দরবানে সন্ত্রাস-জঙ্গিবিরোধী অভিযানে নিরাপত্তা বিবোচনায় রোয়াংছড়ি, রুমা ও থানচি এই তিন উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার রাতে বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে অনির্দিষ্টকালের এ নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। বুধবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়।
প্রশাসন জানায়, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সাঁড়াশি অভিযানের কারণে ভ্রমণকারীদের নিরাপত্তা বিবেচনায় বান্দরবান জেলার রুমা, থানচি এবং রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার থেকে রুমা উপজেলার সঙ্গে রোয়াংছড়ি ও থানচি উপজেলায়ও পর্যটকদের ভ্রমণে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বিষয়টি নিশ্চিত করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হওয়ায় নিরাপত্তা বিবেচনায় রুমা উপজেলায় গত বছরের ১৮ অক্টোবর থেকে নিষেধাজ্ঞা বলবত রয়েছে। তার সঙ্গে নতুন করে রোয়াংছড়ি ও থানচি দুটি উপজেলা ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে তিনটি উপজেলা ব্যতীত অন্যসব উপজেলায় পর্যটকদের ভ্রমণ করতে কোনো বাধা নেই।
এদিকে গত বছরের ১৮ অক্টোবর থেকে দফায় দফায় নিষেধাজ্ঞায় বান্দরবান জেলায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। নিষেধাজ্ঞার কারণে রুমা উপজেলার কিংবদন্তি বগালেক, রিজুক ঝর্না, তাজিংডং, ক্যাওক্রাডং, রোয়াংছড়ি উপজেলার দেবতাকুম, শীলবান্ধা ঝর্ণা, শিপ্পি পাহাড় এবং থানচি উপজেলার তমাতুঙ্গী, রেমাক্রী, নাফাখুম, অমিয়খুম, বাকলাই ঝর্না, আন্ধারমানিকসহ দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করতে পারবেন না পর্যটকরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।