শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ মার্চ, ২০২৩
“নিরাপদ জ্বালানি, ভোক্তা বান্ধব পৃথিবী”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে  বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ মার্চ বুধবার পলাশবাড়ী উপজেলা টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
এতে আরো বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি অধ্যক্ষ সাইফুল্যার রহমান চৌধুরী তোতা, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটি সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক মনজুর কাদির মুকুল, সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম আজম, হোটেল ব্যবসায়ি হারুন, হাবিবুর রহমানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।