শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

সাংবাদিক মামুনের মাতার ইন্তেকাল,বাদ আসর জানাজা শেষে দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ মার্চ, ২০২৩
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক স্বাধীন মত পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি সাইফুল আজম খান (মামুন) এর মাতা ও সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার মেসার্স হাজী ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলহাজ্ব আরশাদ আলী খানের স্ত্রী রওশনারা বেগম (৭৮) ইন্তেকাল করেছেন। আজ বুধবার সকাল ৭ টায় ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ) মৃত্যু কালে তিনি তিন পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ বুধবার বাদ আসর সুলতানপুর পি,টি,আই ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে তাকে স্থানীয় কামালনগর কবর স্থানে দাফন করা হয়।জানাযার নামাজের ইমামতি করেন হাফেজ মাওঃ রফিকুল ইসলাম। জানাজার নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের  সভাপতি এস,এম মহিদার রহমান, সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমান সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মরত সাংবাদিকগন সহ রাজনৈতিক ব্যাক্তি, বিশিষ্ট ব্যাক্তিবর্গসহ এলাকাবাসী ও পরিবারের বিভিন্ন আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়ে ও মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।