শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানে জুমচাষিকে কুপিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ মার্চ, ২০২৩
বান্দরবানের থানচি উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মংক্যচিং মারমা (৪৭) নামে ওই জুমচাষি বড়মদক বাজার এলাকার ভিতর পাড়ার বাসিন্দা।
বুধবার সকালে উপজেলার রেমাক্রি ইউনিয়নে জুম ক্ষেতের মধ্যে ওই চাষিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে থানচি থানার ওসি ইমদাদুল হক জানান।
রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা দুপুরে সাংবাদিকদের বলেন, সকালে জুম ক্ষেতে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পাড়াবাসী জানিয়েছে। মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানা যাচ্ছে না।
‘ধারণা করা হচ্ছে, জুম ক্ষেতে কারও সঙ্গে কথা কাটাকাটির জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
থানচি থানার ওসি ইমদাদুল বলেন,‘জনপ্রতিনিধির মাধ্যমে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে শুনেছি। এলাকাটি খুবই দুর্গম। মরদেহ নিয়ে সন্ধ্যায় পৌঁছলে বিস্তারিত বলা যাবে। এরপর আইনগত প্রক্রিয়া নেয়া হবে।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।