শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় ওপেন হাউজডে অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ মার্চ, ২০২৩
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ(বুধবার) বিকেলে রুহিয়া থানার আয়োজনে রুহিয়া রামনাথ বাজারে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানার সভাপতিত্বে ও এসআই সজল বসাকের সঞ্চালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, ওসি (তদন্ত) শহিদুর রহমান,২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন,ইউনিয়ন আ,লীগের সভাপতি আশরাফুল ইসলাম,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু,এসআই আকবর আলী, লুৎফর রহমান, আবু হানিফ মন্ডল,জাহাঙ্গীর আলম,মজনুর রহমান,এএসআই মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সদর সার্কেল মিথুন সরকার  বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, সমাজ থেকে সকল ধরনের অপকর্ম নির্মূল করতে হবে। প্রথমত আমরা জনগনের পাশে থাকতে চাই। তাদের সহযোগিতা চাই। পুলিশ একা কোন কাজ করতে পারে না। সমাজ থেকে অপকর্ম অপরাধী চিহ্নিত করতে জনগনের সহযোগিতা প্রয়োজন। আপনারা সহযোগিতা করলে আমরা সকল প্রকার অনিয়ম, দুর্নীতি, মাদক নির্মুল করতে পারবো। আপনারা মনের মধ্যে কোন সংকোচ রাখবেন না। পুলিশকে বন্ধু মনে করে কাছে আসবেন।
তিনি বলেন, আপনাদের এলাকার যে কোন সমস্যা নিয়ে খোলামনে পুলিশের সঙ্গে কথা বলতে পারেন। অবশ্যই থানা পুলিশ আপনাকে সহযোগিতা করবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।