শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

অবৈধভাবে রামগড় চা বাগানের মাটি কেটে হ্রদ তৈরীর অভিযোগে শিল্পপতি নাদের খানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ মার্চ, ২০২৩

ফটিকছড়ির উত্তরে অবস্থিত রামগড় চা বাগানের ভেতর মাটি কেটে অবৈধ ভাবে কৃত্রিম হ্রদ তৈরির অভিযোগে শিল্পপতি নাদের খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তিনি পেড্রোলো গ্রুপ এবং ফটিকছড়ির ‘রামগড় চা বাগান’ এর ব্যবস্থাপনা পরিচালক।

মঙ্গলবার (১৪ই মার্চ) রাতে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আবু বক্কর বাদী হয়ে স্থানীয় ভুজপুর থানায় মামলাটি দায়ের করেন।

জানা যায়,দীর্ঘদিন ধরে প্রায় ৫০ একরের জমি খনন করে এই কৃত্রিম হ্রদে মৎস্য প্রকল্প গড়ে তোলা হয়েছে। শ্রমিকদের ভোগদখলীয় জমি থেকে তাদের জোর পূর্বক উচ্ছেদ করে সেখানে এই মৎস্য প্রকল্প এবং নানা প্রজাতির নারকেল গাছ এবং সুপারি গাছের বাগান করা হয়েছে। যা চা বাগানের সম্পূর্ণ নীতিমালা বহির্ভুত।এ নিয়ে গত সোমবার “রামগড় চা -বাগানে মাছ চাষ”শিরোনামে কয়েকটি জাতীয় গণমাধ্যম ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে।খবর পেয়ে গত মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এটি এম কামরুল ইসলামের নেতৃত্বে তদন্তে আসে একটি দল।

অভিযানে অভিযোগের সত্যতা পেয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর বেআইনি ও অবৈধভাবে মাটি খননের মাধ্যমে সরকারি জমির ক্ষতিসাধন করার অপরাধে একই আইনের ১৫ ধারায় বাগানের ব্যবস্থাপনা পরিচালক নাদের খানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়।

এদিকে সংবাদ প্রকাশের জেরে এই প্রতিবেদক এবং স্থানীয় এক সাংবাদিকের নাম উল্লেখ করে রামগড় চা বাগানের ১নং গেইটে সাইনবোর্ড লাগানো হয়।পরবর্তীতে নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান,বাগানের সিনিয়র ব্যবস্থাপক জয়নাল আবেদীনের নির্দেশে এই সাইনবোর্ড লাগানো হয়েছে।এবং তাদের মৌখিক ভাবে নির্দেশ দেয়া হয়েছে মৎস্য প্রকল্পে সাংবাদিকরা যেন প্রবেশ করতে না পারে ।

এ নিয়ে জানতে রামগড় চা-বাগানের  সিনিয়র ব্যবস্থাপক জয়নাল আবেদীনের সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদক কে সংবাদ প্রকাশের জেরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।

মামলার তথ্য নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী জানান, রামগড় চা বাগানের ভেতর মাটি কেটে ও সরকারি জমির মাটি খনন করার অভিযোগে নাদের খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।