শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে বাসুলিয়াতে হাত-পা বাধা অবস্থায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ মার্চ, ২০২৩
টাঙ্গাইলের বাসাইলে বাসুলিয়াতে হাত-পা ও মুখ বাধা অবস্থায় জুলহাস মিয়া (৫০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে টাঙ্গাইল-নলুয়া সড়কের বাসাইল পৌরসভার কুমারজানী এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত জুলহাস টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, জুলহাস মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তিনি রাতে আর বাড়িতে ফিরেনি। এরপর বুধবার সকালে বাসাইল পৌরসভার কুমারজানী এলাকায় সড়কের পাশে হাত, পা ও মুখ বাধা অবস্থায় তার লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চালককে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। পরে তারা লাশটি ঘটনাস্থলে ফেলে যায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।