শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

বুদ্ধি প্রতিবন্ধী পরিবারের উপর হামলা ও সম্পদ জবর দখলের চেষ্টা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ মার্চ, ২০২৩
বুদ্ধি প্রতিবন্ধী ও অসহায় পরিবারের উপর বারবার হামলা মারপিট ও সম্পদ জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল।
আবারো গত শনিবার সন্ধ্যার দিকে সাপাহারের অদূরে পত্নীতলা উপজেলার রামনগর জামালপুর গ্রামের আব্দুল হামিদের বসতভিটা জোরপূর্বক দখল নেয়ার চেষ্টায় বুদ্ধি প্রতিবন্ধী পরিবারটির উপর পূর্ব শত্রুতার জেরে হামলা চালায় একই গ্রামের মৃত হাফিজ উদ্দিন এর পুত্র আব্দুস সামাদ(৬৫) ও লতিফুর রহমান(৫৫), সোবাহান আলীর পুত্র রাশেদ ইসলাম(২৪), আব্দুস সামাদের পুত্র মাহবুব(৪০) লতিফা রহমানের পুত্র শহিদুল ইসলাম(৩৭) ও ফরিদুল ইসলাম(৩৫) বেধর মারপিট করে গুরুতর আহত করে বুদ্ধি প্রতিবন্ধী পরিবারের আবুল কাশেম এর ছেলে আতাউর রহমান(৩৬) ও বুদ্ধি প্রতিবন্ধী মোসলেমা বেগমকে।
এ বিষয়ে পত্নীতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
 অভিযোগ ও সরজমিনে এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিবন্ধী পরিবারটির জমি জোরপূর্বক দখল নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই মহলটি। এরই জের ধরে প্রতিপক্ষ বাহিনী গন ভিকটিমদের এলোপাতাড়ি মেরে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রাখে। তাদের মর্মান্তিক অবস্থা দেখে এলাকাবাসীর একজন ৯৯৯ নাম্বারে ফোন করে আইনি সহায়তা চান। তাৎক্ষণিক থানা পুলিশ স্থানীয় চেয়ারম্যান কে অবগত করিলে চেয়ারম্যানের নির্দেশে ইউপি সদস্য ও ওই গ্রামের গ্রাম পুলিশ তাদেরকে উদ্ধার করে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
থানা পুলিশ সাংবাদিকদের জানিয়েছে এ বিষয়ে অভিযোগ হয়েছে এবং মামলা রেকর্ড এর প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।