শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

নাইক্ষ্যংছড়িতে ১৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
বান্দরবান পাবত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, সড়ক, বৌদ্ধ বিহার, সেচ ড্রেনসহ ১৯টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
মঙ্গলবার দুপুরে ঘুমধুম ইউনিয়নের বরইতলী উচ্চ বিদ্যালয় মাঠে ফলক উম্মোচন করে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
পরে ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জন সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারাদেশের ন্যায় পাহাড়েও ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধুমাত্র সীমান্তবর্তী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১১৫কোটি, এলজিইডি ১৬০কোটি এবং জেলা পরিষদ ৪৬কোটি টাকাসহ মোট ৩শ ২১ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতে আবারো শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ক্যানু অং চাক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার।
জেলা আওয়ামী লীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় ও ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ এর সভাপতিত্বে সমাবেশে জেলা আওয়ামী লীগ সদস্য আবু তাহের কোম্পানী.আলহাজ্ব খায়রুল বাশার, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মারমা, দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান বক্তব্য রাখেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।