শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ইসলামী মূল্যবোধের উন্নয়ন ও সংস্কৃতি চর্চা বিকাশে বৃহস্পতিবার ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

বরিশালের আগৈলঝাড়াসহ সারাদেশে একযোগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা -এমপি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৬মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে বরিশালের আগৈলঝাড়া, ময়সনসিংহ এর ফুলবাড়িয়া এবং পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় সংযুক্ত হয়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করবেন।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর মডেল মসজিদ উদ্বোধনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিভাগ থেকে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শুশীল সমাজের নির্দিষ্ট সংখ্যক নেতৃবৃন্দকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দাওয়াতপত্র পৌঁছে দেয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।