শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

নদী রক্ষায় বরিশালে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

ঐতিহ্যবাহী কীর্তনখোলা নদীর সিএস মৌজা ম্যাপ অনুসরণ করে সীমানা নির্ধারণ, স্থায়ী পিলার স্থাপন করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়া, নদীর সীমানায় অবৈধ দখলদারদের চিহ্নিত করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা এবং নদী দূষণকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদ্যাপন সম্মিলিত কমিটির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের বিভাগীয় সমন্বয়কারী লিংকন বাইন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র প্রতিনিধি রফিকুল আলম। বক্তারা নদী রক্ষা ও নদী দুষনরোধে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।