শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

স্কুল মাঠে বিয়ের আয়োজন প্রধান শিক্ষককে শোকজ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

ক্লাশ চলাকালীন সময় জেলার হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্যর মেয়ের বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেওয়ায় প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলা শিক্ষা কর্মকর্তা খালেদ সফিউল্লাহ জাভেদ বলেন, ক্লাশ চলাকালীন সময় কেন মাঠে বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে, তা জানতে চেয়ে প্রধানশি¶ককে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধুলখোলা ইউনিয়ন পরিষদের সচিব আরিফুল ইসলাম সবুজ জানান, সোমবার ইউপি সদস্য রত্তন রাঢ়ীর ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠান হয়েছে স্কুল মাঠে। এতে প্রায় এক হাজার লোক আমন্ত্রিত ছিল। তিনি নিজেও ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি আরও বলেন, বিয়ের অনুষ্ঠান হয়েছে মাঠে আর স্কুলের পাঠদান হয়েছে দোতলায়।

স্কুলের প্রধান শিক্ষক মো. নোমান হোসেন বলেন, ইউপি সদস্য রত্তন রাঢ়ী স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি ও স্কুলের প্রতিষ্ঠাতাসহ জমিদাতা। তিনি আরও বলেন, সোমবার সকাল নয়টার দিকে স্কুলে গিয়ে মাঠে প্যান্ডেল ও সামিয়ানা টানানো দেখতে পেয়ে ইউপি সদস্যর কাছে আগে না জানিয়ে কেন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সে বিষয়টি জানতে চাই। জবাবে ইউপি সদস্য বলেছেন, তাদের মাটিয়ালা গ্রামের বাড়িতে উঠান নেই তাই অনুষ্ঠান করা যায় না। তাই বিদ্যালয়ের মাঠে আয়োজন করেছেন।

প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে ৭০ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক রয়েছে। সকাল নয়টা থেকে ১২টা পর্যন্ত প্রাক প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস হয়। পরবর্তীতে বেলা ১২ টা থেকে বিকেল চারটা পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ চলছে। আজ মঙ্গলবার (১৪ মার্চ) স্কুলে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। তাই সোমবার বেলা ১২টা পর্যন্ত ক্লাস করে শিক্ষার্থীদের একটি কক্ষে ডেকে নিয়ে অভিভাবকদের সম্মতিক্রমে ছুটি দেওয়া হয়েছিলো। তাই বিয়ের অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদানে কোন সমস্যা হয়নি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।