শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে ৭ জনসহ বিভিন্ন স্থানে নিহতর ঘটনায় সেভ দ্য রোড এর শোক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
ফিটনেস বিহীন বাহন বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়ার কারণে নির্মম পথ দুর্ঘটনায়  সুনামগঞ্জে ৭ জনসহ বিভিন্ন স্থানে নিহতদের ঘটনায় সেভ দ্য রোড-এর শোক এবং উদ্বেগ প্রকাশ করেছে। ১৪ মার্চ পাগলা সকালে সুনামগঞ্জের পাগলা বাজার ও হাছন রাজা তোরণ এলাকায় ২ টি দুর্ঘটনায় ৭ জনের নির্মম মৃত্যুর ঘটনা প্রসঙ্গে সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, আইয়ুব রানা, সুনামগঞ্জ জেলা সেভ দ্য রোড সভাপতি আহমদ আল কবির চৌধুরী প্রমুখ এক বিবৃতিতে বলেন, ফিটনেস বিহীন বাহন বন্ধের জন্য বিআরটিএসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে আরো অনেক পরিবারকে নিঃস্ব হতে হবে, যা আমাদের কারোই কাম্য নয়। নেতৃবৃন্দ সারাদেশে সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সরকারি তত্বাবধায়নে করার দাবির পাশাপাশি শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কমপক্ষে ১০ লক্ষ টাকা অনুদান নিহতদের পরিবারকে দেয়ার আহবান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।