শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে সোনালী ব্যাংকের উদ্যোগে আম চাষীদের মাঝে বিশেষ কৃষি ঋণ বিতরণের শুভ উদ্বোধন 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
সাপাহারে সোনালী ব্যাংকের উদ্যোগে আম চাষীদের মাঝে বিশেষ কৃষি ঋণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় সোনালী ব্যাংক কার্যালয় সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ অলিউজ্জামান এর সভাপতিত্বে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সোনালী ব্যাংক রাজশাহী জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার মীর হাসান মোহাঃ জাহিদ।
সাপাহার অঞ্চলের কৃষি এবং আম নির্ভর কৃষি অর্থনীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আহসান রেজা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা, সোনালী ব্যাংক সাপাহার শাখার প্রিন্সিপাল অফিসার মিজানুর রহমান, পত্নীতলা শাখার প্রিন্সিপাল অফিসার স্বপন আহমেদ, পোরশা শাখার প্রিন্সিপাল অফিসার নুর আলম প্রমুখ।
অনুষ্ঠানে সোনালী ব্যাংক সাপাহার শাখার সদস্য হাসিনা বেগম ও মোশারফ হোসেন, পত্নীতলা শাখার কামরুজ্জামান ও পোরশা শাখার শামসুজ্জামান এর হাতে সোনালী ব্যাংকের চেক হস্তান্তর পূর্বক উদ্বোধন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।