শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

ঝাড়ু মিছিল কুশপুতুল দাহ বরিশালে বিএনপির কর্মীরা হামলা চালিয়ে ভাংচুর করেছে কার্যালয়

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ মার্চ, ২০২৩

অর্থের বিনিময়ে মহানগরের ২নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষনার অভিযোগে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, কুশপুতুল দাহ করা সহ দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার ভাংচুর করেছে ক্ষুব্ধ নেতাকর্মীরা।

সোমবার সন্ধ্যায় নগরীর কাউনিয়া পানির ট্যাঙ্কির সামনে থেকে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হানিফুল ইসলাম সুমন, রফিকুল ইসলাম, পরিমল, জামাল উদ্দিন ও সাদ্দামের নেতৃত্বে ঝাড়ুমিছিল বের করা হয়। ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে নিস্কৃয়দের নিয়ে কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষুব্ধরা প্রতিবাদ সভা করেন। এসময় মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবিরের কুশপুতুল দাহ করা হয়।

প্রতিবাদ সভায় ২নং ওয়ার্ডের ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হানিফুল ইসলাম সুমন বলেন, মহানগর বিএনপি সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ কমিটিতে সম্মানজনক পদ দেওয়ার কথা বলে আমার কাছে এক লাখ টাকা দাবি করেছিলেন। তার দাবিকৃত টাকা না দেয়ার কারণে আমাকে যুগ্ন আহবায়ক করা হয়েছে। তিনি আরও বলেন, মোটা অংকের টাকার বিনিময়ে সদস্য সচিব নিস্ক্রীয়দের নিয়ে পকেট কমিটি করে ঘোষনা করেছেন। পরবর্তীতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করেন। এসময় দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন আত্মরক্ষার্থে দলীয় কার্যালয় থেকে সটকে পরেন।

এ ব্যাপারে বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ মোবাইল ফোনে বলেন, কমিটি গঠণ করার পূর্বে আমরা টিম লিডার কমিটি করে দিয়েছি। তারা যাচাই-বাছাই করে কমিটির তালিকা দেয়ার পর আমরা অনুমোদন করেছি। তিনি আরও বলেন, সুমন যে টাকা চাওয়ার অভিযোগ করেছে তাই যদি হতো তাহলে তাকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হতোনা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।