শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ভেগাই হালদার পাবলিক একাডেমীর বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ মার্চ, ২০২৩

বরিশালের আগৈলঝাড়া ১০৪ বছরের পুরোনো উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভেগাই হালদার পাবলিক একাডেমীর (বিএইচপি একাডেমী) দুই দিন ব্যাপী বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা, জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৫০টি ইভেন্টে ৪৫০জন ছাত্র-ছাত্রীর অংশ গ্রহনে শনিবার সকালে শুরু হওয়া ক্রিড়া প্রতিযোগিতা শেষে রবিবার রাতে মেধাবী ২০জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সালেহ মো. লিটন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ফজলুল হক, সাবেক সহকারী প্রধান শিক্ষক সুখবিন্দ সরকার, বিদ্যালয়ের সদস্য উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বিদ্যালয়ের সদস্য ও বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, সদস্য অনিল হালদার, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিভাবকগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।