শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে শিক্ষকদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ মার্চ, ২০২৩

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রথমেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে। নতুবা স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবেনা। তাই আগামী বাজেটে মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণের এক দফা দাবী মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর কাছে জোর দাবি জানিয়ে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে নগরীতে শিক্ষক সমিতি আঞ্চলিক শাখার আয়োজনে সোমবার নগরীর সদর রোডে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ দাবি করেন।

শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনীল বরণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নগরীর সদর রোডে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। সবশেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।