শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে আমতলা সড়কে ধূলার জন্য দিনব্যাপি মানববন্ধন ও ৮ ঘন্টা সড়ক অবরোধ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ মার্চ, ২০২৩
যশোর জেলার অভয়নগরে আমতলা সড়কে ধূলার জন্য দিনব্যাপি মানববন্ধন, ও ৮ ঘন্টা সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী । এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়েছে। জানা গেছে, উপজেলার ভৈরবউত্তর প‚র্বাঞ্চলে শতশত এলাকাবাসী গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপি চলাচলের একমাত্র সড়ক বন্ধ করে মানববন্ধন করে। পরে সড়ক ৮ ঘন্টা অবরোধ করে রাখা হয়। সড়কে গাছের গুড়ি,বাশঁ ও টায়ের চালিয়ে দিয়ে শতাধিক এলাকাবাসী বন্ধ করে দেয়। এতে যানবহন ও পথচারী সড়কে অবরোধের মুখে পড়েন। এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার নির্বাহী কর্মকর্তার আশ্বাস নিয়ে স্থানীয় চেয়ারম্যান নাসির উদ্দিনের কথায় অবরোধ থেকে সরে আসেন এলাকাবাসীরা। কাজের অনিয়ম তুলে ধরে এলাকাবাসীরা জানান, আমতলা টু নওয়াপাড়া রোড়ের সংস্কার কাজের ধীরগতি ঠিকাদারের কাজের অনিয়ম, সরকারী কর্তাদের ঢীলামির কারনে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের কারনে কাজ বন্ধ থাকে। সড়কে ধ‚লার কারনে চলাচলের অনুপযোগি হওয়ার কারনে সাধারন জনগন গতকাল শনিবার সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত রাস্তা আটকিয়ে অবরোধ করে। বিকালে নির্বাহী কর্মকর্তা স্থানীয় ৫ নং শ্রীধরপুর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাদের আশ্বাস্থ করেন। সেই আশ্বাস পেয়ে অবরোধকারীরা সাধারন জনগন আন্দোলন থেকে সরে আসেন। এসময় রাস্তা স্বাভাবিক হয়। চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন,  প্রতিদিন সকাল বিকাল পানি ছিটানো হবে। এবং ১৫ দিনের মধ্য পুরাদমে রাস্তার কাজ শুরু হবে। ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সাথে যোগাযোগের জন্য চেষ্ঠা করা হলেও সম্ভব হয়নি।  অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, যশোর জেলা প্রকৌশলীর নিয়ন্ত্রনে রাস্তার কাজ চলমান । আমি ডিসি স্যারকে বলবো। অভয়নগর উপজেলা এলজিডি প্রকৌশলী এস এম ইয়াফি জানালেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় কাজ বন্ধ রয়েছে। বিষয়টি সবার অবগত তবে পুন টেন্ডার দিয়ে রাস্তার কাজ চলমান রাখার ব্যবস্থা করা হচ্ছে। জেলা প্রকৌশলী জানিয়েছেন বার বার চিঠি দিলে ও ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু না করায় তাদের কার্যাদেশ প্রত্যাহার করে নেওয়ার ব্যবস্থা চলছে। উল্লেখ্য, যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট বাদামতলা-আমতলা ভায়া মরিচা নাউলী বাজার সড়ক। সড়কটির অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের ফেরিঘাটের মোড় থেকে আমতলা বাজার পর্যন্ত উন্নয়নের কাজ চলে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পের (আরসিআইপি) আওতায় সড়কটির উন্নয়ন কাজ করা হচ্ছে। ফেরিঘাটের মোড় থেকে আমতলা বাজার পর্যন্ত ২০ কিলোমিটার ৯৩৪ মিটার উন্নয়নের কাজ চলে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৮ লাখ টাকা। ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড কাজটি করছে। গত ১১ এপ্রিল ২০২১ সড়কটির কাজ শুরু হয়েছে ২০২২ সালের ১০ অক্টোবর কাজ শেষ হওয়ার কথা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।