শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

মেঘনায় জেলেদের হামলায় নৌপুলিশের ওসিসহ আহত ১৬

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ মার্চ, ২০২৩

বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলায় স্থানীয় নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) বিকাশ চন্দ্র দেসহ ১৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত ওসিসহ চারজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে হামলায় গুরুতর আহত নৌপুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, জাটকা ইলিশ নিধনকারী জেলেদের বিরুদ্ধে নিয়মিত টহল ডিউটির অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার ধুলখোলা ইউনিয়নের সবুজ সরকারের মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযানে নামা হয়। এসময় সেখানে জাটকা ইলিশ নিধনকারী জেলেরা চারিদিক থেকে ঘিরে বাঁশের লাঠি দিয়ে পিটাতে শুরু করে। এতে পরিদর্শক বিকাশ চন্দ্র দে, কনস্টেবল জাকারিয়া হোসেন ও নৌযানের মাঝিসহ কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। তখন উপায়ন্তু না পেয়ে নিজেদের জীবনরক্ষার্থে সাত রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।

হিজলা উপজেলার মৎস্য কর্মকর্তা এমএম পারভেজ জানান, অভিযান চলাকালীন অসাধু জেলেরা নদীতে মাছ শিকার করতে যায়। তাদের বাঁধা প্রদান করার কারণেই এ হামলার শিকার হতে হয়েছে। হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।