শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে আন্তঃ কিন্ডারগার্টেনের ক্রীড়া প্রতিযোগিতা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ মার্চ, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে আন্তঃ কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ-২০২৩ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা কিন্ডারগার্টেন সমিতি এ অনুষ্টানের আয়োজন করেন। উপজেলা কিন্ডারগার্টেনের সভাপতি মীর ওবায়েদ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. গোলাম মোস্তাফা গোলামের পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন আলী মনছুর, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অমলেন্দু সোম রায়। এ সময় উপজেলার সকল কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষকা ও ছাত্র ছাত্রীসহ অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া অনুষ্টান শেষে  বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করে। ২০২২ সালে উপজেলা কিন্ডারগার্টেন সমিতির উদ্যোগে বৃত্তি পরিক্ষার আয়োজন করে প্লে থেকে ৫র্ম শ্রেনী পযর্ন্ত ৮০৩ জন অংশ গ্রহণ করে মেধাভিত্তিতে ট্যালেন্টপুল ৮১ জন ও সাধারন গ্রেডে ১২০ জন বৃত্তি পেয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।