শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমীর ১০৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ মার্চ, ২০২৩

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভেগাই হালদার পাবলিক একাডেমীর (বিএইচপি একাডেমী) ১০৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাত মহাত্মা ভেগাই হালদারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সালেহ মো. লিটন ক্রিড়া প্রতিযোগীতা ও সাংসাকৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈ।
প্রতিযোগীতায় ৫০টি ইভেন্টে ৪৫০জন ছাত্র-ছাত্রীর অংশ গ্রহনে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ফজলুল হক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বিদ্যালয়ের সদস্য ও বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, সদস্য অনিল হালদার, আনোয়ার পাইক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
রবিবার বিকেলে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দি ব্যাপি ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্ত হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।