শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে পুড়ে ছাই ২০ দোকান;৮০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির আশংকা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ মার্চ, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ টি  দোকান পুড়ে ছাই হয়ে গেছে।পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে, চাউলের দোকান ,মুদি দোকান, আলু আড়ৎ, পানের দোকান ও ফলের দোকান।এতে এক কোটি টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ মার্চ) রাত ৩ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে বাজারের নৈশ প্রহরীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসকে ফোন দেন।পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
টাঙ্গাইল-৬ (নাগরপুর – দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন, আমি সহবতপুর বাজারে দোকান পুড়ে যাওয়ার সংবাদ পেয়েছি। যে সব ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে আমার পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।
দোকানের অগ্নিকাণ্ডের বিষয়ে সহবতপুর ইউপি চেয়ারম্যান মো.তোফায়েল মোল্লা জানান-ঘটনা শুনেই আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বাজারের পাহাদারদের  সহযোগিতায় জনগন আগুন নিভানোর কাজ করেন। ফায়ার সার্ভিস সঠিক সময়ে ঘটনাস্থলে না এসে  ভুলে অন্য জায়গায় গিয়েছিল।এই অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
নাগরপুর ফায়ার সার্ভিসের লিডার মো.ছাদিকুর রহমান বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলতে পাচ্ছি না। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।