শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির সিনিয়র সাংবাদিক হায়দার হোসাইনের কুলখানি অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

ঝালকাঠির সিনিয়র সাংবাদিক দৈনিক সংগ্রামের ঝালকাঠি জেলা প্রতিনিধি টাইগার স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: হায়দার হোসাইনের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১০ মার্চ) বাদ আছর পূর্ব চাঁদকাঠি এবায়দুল্লাহ জামে মসজিদে অর্ধ সহস্রাধিক মুসল্লিদের উপস্থিতিতে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মো: নাসির উদ্দিন। দোয়া ও মিলাদে  জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলী সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: হাফিজ আল মাহমুদ, প্রেস ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মসজিদ কমিটির সদস্যসহ দলমত নির্বিশেষে বিভিন্ন পেশার মানুষ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের পরিবারের সদস্য, নিকট আত্মীয় এবং শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন। এসময় মরহুমের রুহের মাগফিরাত ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়েছে। উল্লেখ্য গত বুধবার সন্ধ্যা ৭টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। পরের দিন সকার ৮টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।তিনি দীর্ঘদিন শিক্ষতা ও সাংবাদিকতা পেশায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।