এক স্কুল শিক্ষিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে বরিশালের গৌরনদী পৌরসভার বড়কসবা মহল্লার রঞ্জন পাল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গেফতারকৃত রঞ্জনকে বুধবার বিকেলে জেল হাজতে প্রেরন করেছে। রঞ্জন ওই মহল্লার রবীন্দ্র নাথ ওফে রবি পালের পালের পুত্র।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, ওই স্কুল শিক্ষিকা বুধবার পর্নোগ্রাফি আইনে থানায় মামলা দায়েরের পর রাতেই থানার উপ-পরিদর্শক কামাল হোসেন অভিযান চালিয়ে অভিযুক্ত রঞ্জন পালকে গ্রেফতার করে।