চাটমোহর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে প্রতিষ্ঠানটির খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
চাটমোহর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুর রহিম কালু।
বিশেষ অতিথির বক্তব্যে দেন, ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, পাবনা জেলা পরিষদের সদস্য সাইদুল ইসলাম পলাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরকার শরিফ মাহমুদ সঞ্জু, অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম এম,এ মতিন, বিলচলন ইউনিয়ন চেয়ারম্যান আকতার হোসেন, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন প্রমূখ।
এসময় প্রতিষ্টানটির শিক্ষক, কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।