শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক এর মাতার মৃত্যুতে শোক জ্ঞাপন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ মার্চ, ২০২৩

আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব ও উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ফজলুল হক এর মাতা বাশিরন বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে মাওলানা ফজলুল হক, নাতি-নাতনিসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

বুধবার সকাল ১০টায় মরহুমার ফুল্লশ্রী গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পরিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুমার জানাজায় উপস্থিত থেকে রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টুসহ গ্রামের মুসুল্লীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।