শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

কৈমারী দাখিল মাদ্রাসায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ মার্চ, ২০২৩

নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী দাখিল মাদ্রাসার মৌ:মো:মনসুর আলী(জুনিয়র মৌলভী,ইবতেদায়ী) ও ক্বারি:মো:খলিলুর রহমান(জুনিয়র শিক্ষক, ইবতেদায়ী) এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ ই মার্চ) সকাল ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে মোঃরিফাতুল ইসলাম বনিক এর উপস্থাপনায় ও কৈমারী দাখিল মাদ্রাসার সুপার মাও:হাফেজ মো:আব্দুস সবুর এর সভাপতিত্বে  বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব চঞ্চল কুমার ভৌমিক(উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,জলঢাকা,নীলফামারী)।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি মোঃ সাইফুল ইসলাম (আহবায়ক, বাংলাদেশ যুবলীগ, কৈমারী ইউনিয়ন শাখা),জনাব মোঃরেজাউল করিম(দাওয়া ও তাবলীগ বিষয়ক সেক্রেটারি, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস)।আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও  কমিটি বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষিত সমাজ বিনির্মাণে কৈমারী দাখিল মাদ্রাসার এই দুজন শিক্ষকের বিভিন্ন অবদান তুলে ধরেন এবং তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এছাড়াও তারা বলেন  শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী সর্বদা এই শিক্ষকের অবদান মনে রাখবে। পরে দেশ, জাতি ও এই দুজন শিক্ষাগুরুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, কৈমারীতে আলোর দিশারী হয়ে এক সময়ের প্রত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত কৈমারী দাখিল মাদ্রাসায় যোগদান করেন এই দুজন শিক্ষাগুরু।দীর্ঘ শিক্ষকতা জীবনে কৈমারীর সাধারণ শিক্ষার্থীদের আলোর মুখ দেখাতে অক্লান্ত শ্রম দিয়ে গেছেন তারা।২০২৩ সালের ৬ই মার্চ থেকে অবসরে যাওয়ার আগের দিন পর্যন্ত তারা কৈমারী দাখিল মাদ্রাসার শিক্ষকের দায়িত্ব পালন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন:যে দুজন শিক্ষক আমাদের প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছেন,তারা প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছেন কিন্তু মন থেকে নয়। তারা দুজন সুনামের সহিত দীর্ঘদিন  শিক্ষকতা করেছেন। পরিবেশ পরিস্থিতি যখন যেমন হয়েছিল, তখন তা মানিয়ে নিয়েই সৎ ও নিষ্ঠার সাথে শিক্ষকতা করেছেন। আমি সবসময় চাই এ মাদ্রাসার উন্নতি। আমরা চাই ভালো রেজাল্ট।আমাদের সকলের প্রচেষ্টায় সামনের দিকে এগিয়ে যাবে এ প্রতিষ্ঠান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে।  প্রতিষ্ঠানকে মনেপ্রানে ভালোবাসতে হবে।মন দিয়ে পড়াশুনা করে ভাল মানুষ হতে হবে।সমাজকে আলোকিত করতে আলোকিত মানুষ হতে হবে।শিক্ষকদের কে মন থেকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।