শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (০৭ মার্চ) বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। কর্মসুচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বয়ত্বশাসিত প্রতিষ্ঠান,বেসরকারি সংস্থা ও বাসভবনসমুহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কবিতা আবৃত্তি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ,পুরস্কার বিতরণ, বঙ্গবন্ধুর জীবনী সংক্রান্ত ডকুমেন্টারি ও আলোকচিত্র প্রদর্শনী এবং দিনব্যাপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন প্রচার ছিল অন্যতম। কর্মসুচির নির্ধারিত সময়ে উপজেলা প্রশাসন ও পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে বঙ্গন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তী প্রামান্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ¦ মোঃ রমজান আলীর সঞ্চালনায় আলোচনা সভায় দিবসটির উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। পরে ৭ই মার্চ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একটি নির্ভরযোগ্য সুত্র জানান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব উদ্যোগে স্ব-স্ব প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।