শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

সম্পত্তি দখল করে নেয়ায় খোলা আকাশের নিচে বাগানের মধ্যে বসবাস

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ মার্চ, ২০২৩

ছোট ভাইয়ের ক্রয়কৃত সম্পত্তি কৌশলে জোরপূর্বক দখল করে নিয়েছে আপন বড় ভাই। গত কয়েকদিন আগে ওই সম্পত্তিতে ঘর উত্তোলণ করতে গিয়ে বড়ভাইয়ের হামলার স্বীকার হয়ে এখন পরিবার-পরিজন নিয়ে একটি বাগানের মধ্যে খোলা আকাশের নিচে বসবাস করে আসছেন ছোট ভাই নজরুল ইসলাম।

এ ঘটনায় ভূক্তভোগী পরিবারটি সোমবার দুপুরে বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাৎ¶নিক ডিআইজি বানারীপাড়া থানার ওসিকে তদন্ত করে ব্যবস্থা গ্রহনে নির্দেশ দিয়েছেন।

বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের মহিষাপোতা গ্রামের আব্দুল মালেক ফকিরের ছেলে নজরুল ইসলাম জানান, ২০১০ সালে একই এলাকার ইসমাত আরা বেগম গংদের কাছ থেকে সাবকবলা দলিলমূলে তিনি আট শতক জমি ক্রয় করেন। কর্মের সুবাদে তিনি (নজরুল) ২০১৪ সাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বসবাস করে আসছেন। এসময় ক্রয়কৃত জমি দেখভালের জন্য আপন বড় ভাই রফিকুল ইসলামকে দায়িত্ব দিয়ে যান।

নজরুল অভিযোগ করেন, দেখাশুনার দায়িত্বে থাকাবস্থায় তার ভাই ২০১৯ সালে অনুমতি না নিয়ে ওই জমির ওপর টিনের ঘর নির্মান করে পরিবার নিয়ে বসবাস করে শুরু করেন। খবর পেয়ে তিনি ওইবছরের ১৮ ফেব্রæয়ারী বাড়িতে এসে ঘর উত্তোলনের কারণ জানতে চাইলে রফিকুল তার (নজরুল) ওপর হামলা চালায়। গত ১ মার্চ সকালে নজরুল তার পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে এসে নিজের ক্রয়কৃত সম্পত্তিতে বসত ঘর স্থাপনের জন্য মালামাল নিয়ে যায়। এসময় অভিযুক্ত রফিকুল ইসলাম, তার স্ত্রী জেসমিন বেগম, ছেলে রাকিব ও রায়হান তাদের ওপর হামলার চেষ্টা চালায়। নজরুল ইসলাম নিজের ক্রয়কৃত সম্পত্তিতে উঠতে না পেরে সেই থেকে পরিবারের সদস্যদের নিয়ে পাশ্ববর্তী একটি বাগানের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফায় শালিস বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত রফিকুল ইসলাম তা অমান্য করেন।

এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আয় করে খাইয়ে ছোট ভাইকে বড় করেছি। সেই পাওনা হিসেবে ছোট ভাইয়ের ক্রয়কৃত সম্পত্তিতে ঘর উত্তোলন করেছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।