শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

কাঞ্চনপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বিশাল জনসভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ মার্চ, ২০২৩
অদ্য ৬ই মার্চ ২০২৩, রোজ সোমবার   বিকেল ৩টা থেকে শুরু হয়ে চলে মাগরিব পর্যন্ত কৃষক শ্রমিক জনতা লীগের বিশাল জনসভা। টাংগাইল জেলার বাসাইল থানা শাখা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে কাঞ্চনপুর  ইউনিয়নের কাঞ্চনপুর এলাহিয়া( বি,এ) ফাজিল মাদরাসা  মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম সাহেব।
বক্তব্যে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন দেশ এবং দেশের মানুষ আজ ভালো নেই। যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি কিন্তু দেশের সার্বিক চিত্র আজ ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি আরো বলেন নৌকা, নাঙ্গল, ধানের শীষ দিয়ে শরীর মুচা যায় না, গামছা এমন টি জিনিস যা দ্বারা সব করা যায়। এই গামছার হাতকে শক্তিশালী করে সকলকে আগামী নির্বাচনে গামছা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার বিশেষ অনুরোধ করেন।
অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বীর প্রতীক, শামীম আল মুনসুর আজাদ সিদ্দিকী, সদস্য কৃষক শ্রমিক কেন্দ্রীয় কমিটি।  বঙ্গবীরকে গামছা দিয়ে বরণ করেন, বাসাইল উপজেলার কৃষক শ্রমিক জনতার সভাপতি রাহাত হাসান টিপু নেতা সহ আরো অনেকে। জনসভায় হাজার হাজার জনতার উপস্থিতিতে পুরো পরিবেশ মুখর ছিলো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।