শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহার উপজেলা কোয়ার্টার  থেকে সাইকেল চুরি! সিসি ক্যামেরায় চোর শনাক্ত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ মার্চ, ২০২৩
নওগাঁর সাপাহার উপজেলা পরিষদের ভিতর থেকে সাইকেল চুরি, সিসি ক্যামেরার সাহায্যে চোরকে শনাক্তকরণ অতঃপর গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর ও পোরশা উপজেলার নিতপুর মাস্টার পাড়া গ্রামের আয়াজ উদ্দিনের পুত্র ওবায়দুল্ল্যাহ মারুফ(৩০)এর থানায় দায়ের কৃত অভিযুগের প্রেক্ষিতে জানা যায়, চুরির ঘটনাটি ঘটেছে ১ মার্চ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদের (কোয়ার্টার)ভেতরে তার বাসার সামনে থেকে ১০ হাজার টাকা মূল্য’র একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্ত গ্রেফতারকৃত চোর উপজেলা ডাঙ্গাপাড়া গ্রামের আইজুলের ছেলে বাপ্পি ওরফে বল্টু।
ঐদিন সন্ধ্যায় ভিকটিম ও বাসার লোকজন জানতে পারেন সাইকেল টি যথাস্থানে নাই তাই অনেক খোঁজাখুঁজির পর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সহযোগিতায় তার বাসভবন ও উপজেলা এলজিডি অফিসের সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে চোরকে শনাক্ত করতে সক্ষম হয়। এমত অবস্থায় গতকাল বাপ্পি কে ধরার পর সে ঘটনা সত্যতা স্বীকার করেন এবং আরো বলেন বাই সাইকেলটি সে মাত্র ৬০০ টাকার বিনিময়ে বাজারের ভাংড়ির দোকানদার সিদ্দিকের নিকট বিক্রয় করেছে।
স্থানীয় জনতা সাংবাদিকদের জানান ভাংড়ির দোকানদার সিদ্দিকের বিরুদ্ধে চোরায় মালামাল ক্রয় বিক্রয়ের অনেক অভিযোগ রয়েছে। তাকে আইনের আওতায় আনলে এলাকার টোকাই চোরের উৎপাত কমে যাবে বলে ধারণা করেন অনেকে।
 সাপাহার থানা পুলিশ সোমবার সকালে গ্রেফতারকৃত বাপ্পি ওরফে বল্টুকে জেল হাজতে প্রেরণ করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।