শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

উন্নয়নের জন‍্য স্বপ্ন না দেখলে, উন্নয়ন করা সম্ভব না- তারেক শামস্ খান হিমু

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ মার্চ, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর কেন্দ্রীয় কালিবাড়ি কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক মহানাম নামযজ্ঞানুষ্ঠানে ৪ঠা মার্চ’২০২৩  লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে কর্মীবান্ধব নেতা তারেক শামস্ খান হিমু বলেন ,মনোনয়নটা আমাদের মুখ্য বিষয় না, রাজনীতি করাটাই হচ্ছে মূল বিষয়। আওয়ামীলীগ যা কথা দেয়, সেই কথা রাখে। আমাদের প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন ধলেশ্বরী সেতু করে দিবেন।  আমরা আমাদের শ্রদ্ধাভাজন সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন ভাইয়ের সময় ধলেশ্বরী সেতু পেয়েছি। এলাকার উন্নয়ন করার জন্য স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে এলাকার উন্নয়ন করা যায় না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক, মোঃ কুদরত আলী।এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ভিপি জহুরুল আমিন, মামুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো: জজ কামাল,নাগরপুর উপজেলা আ’লীগের সদস্য আব্দুল আলীম, সহবতপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল সরকার প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।