শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে হতদরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ মার্চ, ২০২৩
নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের ডিলারের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।
খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও খাদ্য বিভাগ সাপাহার উপজেলা আয়োজিত হতদরিদ্রদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ কেন্দ্র উপজেলার প্রতিটি ইউনিয়নের ন্যায় পাতাড়ী ইউনিয়নের মধ্য করমুডাঙ্গায় ডিলার মোঃ আব্দুল করিম বিশ্বাস এর মাধ্যমে অনলাইন ডাটাবেইস (তালিকা) যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা তৈরীর পর ৫ মার্চ রোববার সকাল ৯ টা হতে  ১৫ টাকা কেজি দরে হত দরিদ্রদের  মাঝে চাল বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে।
এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব চন্দ্র বর্মন। ইউপি সদস্য মাসুদ রানা বাদল, ডিলার আব্দুল করিম বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য হত দরিদ্রদের মাঝে ৩০ কেজি চাউলের বস্তা ৪৫০ টাকা দরে উক্ত ডিলারের মাধ্যমে ৭৪০ জনসহ উপজেলায় সর্বমোট ৯,২২৯ জনের মাঝে বিক্রয় করা হবে।
ডিলার মো আব্দুল করিম বিশ্বাস জানান ইউনিয়ন পরিষদ কর্তৃক ও অনলাইন ডাটাবেইজের মাধ্যমে হত দরিদ্রদের  তালিকা চূড়ান্তভাবে প্রস্তুত করে আমাদের নিকট দেওয়া হয়েছে।আমরা প্রতিজনকে সততার সাথে চ।ল বিতরণ করছি, প্রতিটি কার্ড ধারী ব্যক্তি ৪৫০ টাকার বিনিময়ে মাসে ৩০ কেজি চাউল পাবেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশানুল কাউসার জানান উপজেলায় ৯২২৯ জন সুবিধা ভোগির মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিতরণ করা হবে, অন্যান্য সুবিধা থাকায় ৭৮ জনের নাম তালিকা হতে বাদ পড়েছে। উপজেলা ৬ ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে চাউল বিতরণের কার্যক্রম চলছে, সুষ্ঠু ও সঠিকভাবে বিতরণের লক্ষ্যে প্রতিটি ডিলারের জন্য উপজেলা পর্যায় থেকে ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।